ফ্রন্ট-এন্ড ডেভেলপার লার্নিং পাথ নিয়ে
আমি আমার অভিজ্ঞতা থেকে কিছু কথা শেয়ার করতে চাই ও কিছু নির্দেশনা দিতে চাই।
অনেক
কোম্পানির একটা কমন অভিযোগ,বর্তমানে ক্যান্ডিডেড এর অভাব না থাকলেও যোগ্য
কেন্ডিডেড এর প্রচুর অভাব। গত তিন মাস আগে আমি দেখেছি আমাদের কোম্পানিতে
ফ্রন্ট-এন্ড ডেভেলপার এর জন্য একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিলো সেই
বিজ্ঞপ্তিতে প্রায় ১হাজার আবেদন পড়েছিল । কোম্পনীর ভেকেঞ্চি ছিলো ৪টি
কিন্তু তারা শুধ মাত্র একজন কে নিতে পেরেছিলেন । এমন ভয়াবহ অবস্থা এখন বর্তমানে।
তার
মানে কি ? আমি আপনাদের ডিমোটিভেট করলাম ? না ভাই আমি বর্তমান প্রেক্ষাপট
তুলে ধরলাম। এর একটাই কারণ যেন আপনারা বুঝতেপারেন বর্তমান প্রেক্ষাপট কি
এবং সেই অনুযায়ী নিজেকে প্রস্তুত করা।
এইবার
আসি কিছু নির্দেশনা ও লার্নিং পাথ নিয়ে। তার আগে একটা কথা বলি। আপনি যদি
এই লেখাটি স্কিপ করে জান তাহলে আমি বলবো আপনার ডুকমেন্টেশন পড়ার অভ্যাস নাই
আর এটি ভালো ডেভেলপার এর লক্ষণ নয়। আপনি যদি একজন প্রোগ্রামার হতে চান
তাহলে আপনার সবার আগে যেটা সবথেকে বেশি প্রয়োজন সেটা হলো ধৈর্য ও রিডিং
পড়ার অভ্যাস । এখানে আমি ২টা ক্যাটাগরির লার্নারদের নিয়ে কথা বলবো :
১.যারা একদম নতুন থেকে শুরু করেছে ২.যারা প্রোগ্রামিং হিরোর কোর্স শেষ করেছেন কিন্তু এখনো কোনো জব পান নি
১.যারা নুতুন থেকে শুরু করতে চান বা প্রোগ্রামিং হিরোর ১০ম ব্যাচ এ এনরোল করতে চান তাহলে আপনারা নিচের এই কাজগুলা করতে থাকেন
> HTML ও CSS শিখা ও ৩টা প্রজেক্ট করার চেষ্টা করেন
> Bootstap ও Tailwind CSS শেখা ও ২টা প্রজেক্ট করা
> JavaScript শেখা যত বেশি পারেন শিখতে থাকেন
html
css শেখার জন্য আনিসুল ভাইকে ফলো করতে পারেন। bootstap ও tailwind css
এর জন্য আলী হোসাইন ভাই এর procoder bd ফলো করতে পারেন। আর js শেখার জন্য
সুমিত ভাই এর learn with sumit ফলো করতে পারেন সেখানে জাভাস্ক্রিপ্ট নিয়ে
বিশদ ভাবে আলোচনা করা হয়েছে।
এতুটুক
যদি আগামী ৬ মাসে শিখে নিতে পারেন তাহলে দেখবেন কোর্স আপনার জন্য অনেক
পানি ভাত হয়ে গেছে। আমি সিউর তখন আপনি প্রোগ্রামিং হিরোর সেরা স্টুডেন্ট
দেড় মধ্যে একজন হতে পারবেন
২.
এবার আসি যারা কোর্স শেষ করেছেন কিন্তু জব পাচ্ছেন না আপনারা আরো কিছু
টেকনোলজি শিখতে পারেন। যেমন একজন ফ্রন্টএন্ড ডেভেলপার দের যেই যেই স্কিল
গুলো সব থেকে বেশি প্রয়োজন সেটা হলো জাভাস্ক্রিপ্ট,রিএক্ট ,রিডাক্স ,নেক্সট
জেএস ,টাইপস্ক্রিপ্ট। এখন আপনি যদি কয়েকটা ইন্টারভিউ দিয়েও কোনো জব বা
ইন্টার্নশিপ পান নাই আমি আপনাদের বলবো আপনারা আপনার স্কিল গুলো ভালো করে
ডেভেলপ করেন। প্রয়োজনে আরো কিছু কোর্স করেন নতুন টেকনোলজি শেখার জন্য। যেমন
আপনি চাইলে সুমিত ভাই এর নতুন যে কোর্সটি আসতেসে "রিয়েকটিভ এক্সিলারেটর "
সেটাতে এনরোল করতে পারেন সেখান থেকে আপনি রিয়েক্ট ও নেক্সট জেএস শিখতে
পারবেন । এই কথার প্রেক্ষিতে অনেকেই বলতে পারেন যে আমি মার্কেটিং করতেছি
তাদের জন্য একটা কথা শেয়ার করি।
যখন
আমাদের ব্যাচ ৬ শেষ হয়েছিলো তখন সুমিত ভাই এর রিডাক্স কোর্স শুরু হয়েছিলো।
এবং আমাদের প্রোগ্রামিং হিরোর থেকে রিডাক্স নিয়ে একটা ক্রেশ কোর্স আসার
কথা ছিল। তখন ব্যাচ ৬ এর একজন স্টুডেন্ট গ্ৰুপে পোস্ট করছিলো যে "সুমিত ভাই
এর রিডাক্স কোর্স টা করা কি উচিত হবে যেহেতু আমাদের জন্য রিডাক্স এর একটা
ক্রেশ কোর্স পাবো " সেই পোস্ট এর কমেন্ট এ প্রোগ্রামিং হিরোর ফারদিন ভাই
কমেন্ট করেছেন স্কিল ডেভেলপ করার জন্য যদি আপনি টাকা খরচ করেন তাহলে সেই
টাকা কখনো বিফলে যায় না আপনার যদি পসিবল হয় তাহলে সেটা করতে পারেন।। ভাই এর
সেই কথা শুনে আমি অনুপ্রানিত হয়ে সেদিন সেই কোর্স এনরোল করেছিলাম। তাই আমি
মনে করি আসলেই ভাইয়ার কথা সঠিক আমার টাকাটাও বিফলে যায় নি
পরিশেষে আমি এটা বলবো নিজেকে ডেভেলপ করতে থাকুন দেখবেন একটা সময় আপনি নিজেও ভালো প্রোগ্রামার হতে পারবেন। তবে অনেকেই এই ৬ মাসের জার্নি দিয়ে নিজেকে বিচার করে চরম হতাশায় ভুগেন। তারা এটা ভাবেন যে "আমি তো স্কিল্ড হলাম কিন্তু জব পাচ্ছি না কেন " আমি বলবো এটা আপনার ভুল ধারণা। আপনি যদি মনে করেন আপনি ৬ মাস এর কোর্স দিয়ে পুরাপুরি স্কিল্ড হয়ে গেছেন এটা ভুল ধারনা। আপনি এই ৬মাসে একটা স্টেজে চলে এসেছেন নিজেকে আরেকটু পুশ করেন দেখবেন আপনি আপনার লক্ষে পৌঁছেগেছেন
পরিশেষে আমি এটা বলবো নিজেকে ডেভেলপ করতে থাকুন দেখবেন একটা সময় আপনি নিজেও ভালো প্রোগ্রামার হতে পারবেন। তবে অনেকেই এই ৬ মাসের জার্নি দিয়ে নিজেকে বিচার করে চরম হতাশায় ভুগেন। তারা এটা ভাবেন যে "আমি তো স্কিল্ড হলাম কিন্তু জব পাচ্ছি না কেন " আমি বলবো এটা আপনার ভুল ধারণা। আপনি যদি মনে করেন আপনি ৬ মাস এর কোর্স দিয়ে পুরাপুরি স্কিল্ড হয়ে গেছেন এটা ভুল ধারনা। আপনি এই ৬মাসে একটা স্টেজে চলে এসেছেন নিজেকে আরেকটু পুশ করেন দেখবেন আপনি আপনার লক্ষে পৌঁছেগেছেন
No comments