Header Ads

Header ADS

পিএচপি তে যা আমাকে কনভার্ট করতে হবে জ্যাংগো তে।

 আসসালামু আলাইকুম সবাইকে,

আমাকে রিসেন্ট কোম্পানি তাদের একটা রানিং প্রজেক্টে এসাইন করে। এখন প্রজেক্ট টা করা আছে পিএচপি তে যা আমাকে কনভার্ট করতে হবে জ্যাংগো তে।
আমার কাজ হচ্ছে প্রধানত দুইটা -
১। প্রজেক্টের কারেন্ট ফিচার এর সাথে নতুন রিকায়ারমেন্ট এড করে ডাটাবেজ ডিজাইন করা ।
২। ফ্রন্ট এন্ড টিম এর জন্যে API তৈরি করা জ্যাংগো REST API ব্যাবহার করে ।
আমার প্রবলেম অনুভব করছি ডাটাবেজ নিয়ে । যেহেতু কারেন্ট ডাটাবেজ মডেল এর সব ডাটাই আমার প্রয়োজন , আবার আমি যখন নতুন রিকায়ারমেন্ট এর উপর ভিত্তি করে ডাটাবেজ ডিজাইন করবো তখন ডাটা মডেলিং এও পরিবর্তন আসতেছে ।
আমার জানার বিষয় দুইটা -
১। কিভাবে আমার এখন ডাটাবেজ এর ডাটাগুলো নতুন মডেল এর সাথে সমন্বয় করতে পারি ।
২। যেহেতু ডাটাবেজ এ হিউজ পরিমান ডাটা আছে এটা কিভাবে নতুন মডেল এ অটোমেটেড ভাবে ইম্পোর্ট করতে পারি যাতে ম্যানুয়ালি ডাটা এন্ট্রি না করা লাগে।
আরো একটা পয়েন্ট এড করি , প্রজেক্টে যেহেতু অনেক ইউজার থাকবে যাদের রোল ভিন্ন ভিন্ন হবে অর্থাৎ Authenticatioan and Authorization এর কাজ।
এই কাজটি আমি দুইভাবে করার অপশন পাচ্ছি এনালাইসিস করে।
১। প্রজেক্টের API গুলো বানাব as a single user/Admin perspective, তারপর প্রয়োজন মোতাবেক Authenticatioan and Authorization এর কাজ করবো।
২। Authenticatioan and Authorization এর আগেই কোড বেস তৈরি করবো, তারপরে API গুলোর সাথে তা সমন্বয় করবো।
এই দুই অপশনের মতে কোনটি বেস্ট হবে।
সবাইকে ঈদের অগ্রিম সুভেচ্ছা।

No comments

Powered by Blogger.