mazon এ internship শেষ করেছে
গতকাল রাতে একজনের সাথে দীর্ঘক্ষন ফোনে কথা হলো। Amazon এ internship শেষ করেছে। তাকে জিজ্ঞেস করেছিলাম যাদের graduation এর ১ বছর বাকি আছে তারা কিভাবে প্রস্তুতি নিবে Amazon এ internship করার জন্য?
Amazon C++ বা Java বেশি পছন্দ করে। এটার উপর দক্ষ হতে হবে। Time Complexity & Space Complexity ভালোভাবে শিখতে হবে৷ Recursion, Sorting, Searching, Bit Manipulation এগুলোও জানা থাকতে হবে। Data Structures এর Array, Linked List, Stack, Queue, Hashing, Binary Search, Sliding Window, Binary Tree, BST, Heap, Graphs & DFS/BFS, Dynamic Programming , Greedy, Backtracking এগুলো জানা থাকা লাগবে। Leetcode আমারে উনি বলছে 300 problems solve যেন solve করি। easy level এর যেন ৫০ টার মতো, মিডিয়ায় লেভলে ২০০ টার মতো,হার্ড লেভেলে ৫০ টার মতো। Weekly 1টা করে Virtual Contest দিতে বলছ । Codeforces, Leetcode Weekly। Codeforces Div2 A, B, C, Atcoder Beginner Contest চেষ্টা করতে বলছে৷ OOP এর একটা ভালো নলেজ থাকতে হবে৷ SOLID Principles, Design Patterns জানতে হবে। Operating System এর Process, Threads, Deadlocks, Paging, DBMS এর ACID Properties, Indexing, Transactions, Computer Networks এর TCP/IP, DNS, Load Balancer, HTTP vs HTTPS এগুলো জানা থাকা লাগবে।
উনি একটা সিক্রেট জিনিস ও শেয়ার করছে। Amazon এর intern নেওয়ার সময় তারা দেখে candidate কি কি project করছে। ৩ টা project idea দিছেন আমাকে। এই টাইপ project গুলো Amazon খুব পচ্ছন্দ করে।
Scalable E-commerce System AWS, Microservices, Load Balancing, Redis Cache
Stock Price Prediction ML + FastAPI Backend + React Frontend + AWS Lambda
Real time Chat Application WebSocket, Kafka, Redis, RabbitMQ, Firebase, AWS S3
শেষে যেইটা বলছে, Leetcode Amazon Top অন্তত 100 Questions শেষ করতে বলছে।
আমি আশা করি এই তথ্য গুলো আপনাদের কাজে লাগবে।
No comments