যদি একটা জব পোস্ট করা হয় যে, একজন ফ্রন্টেন্ড ডেভেলপার লাগবে
যদি একটা জব পোস্ট করা হয় যে, একজন ফ্রন্টেন্ড ডেভেলপার লাগবে, ব্যাকেন্ড ডেভেলপার লাগবে, রিয়েক্ট ডেভেলপার লাগবে, লারাভেল ডেভেলপার লাগবে তাহলে সেই জবের জন্য শত শত ডেভেলপার অ্যাপ্লাই করে। কিন্তু জব পোস্টটা যদি একটু স্পেসিফিক হয় যেমন ফ্রন্টেন্ড ডেভেলপার লাগবে যার ডেটা ভিজুয়ালাইজেশনের (D3) অভিজ্ঞতা আছে, অ্যাঙ্গুলার ডেভেলপার লাগবে যার Three.js এর অভিজ্ঞতা আছে, রিয়েক্ট ডেভেলপার লাগবে যার ওয়েব কন্টেইনার এবং WASM এর নলেজ আছে। ব্যাস, আর অ্যাপ্লিকেশন পাওয়া যায় না। মেইন্সট্রিম টেকনলজি গুলোর পাশাপাশি যদি ভিন্ন ভিন্ন নিশ টেকনলজিতে আপনার স্কিল থাকে, তাহলে আপনার জন্য কম্পিটিশন ফাঁকা হয়ে যেতে পারে।
ওয়েব ডেভেলপারদের নিশের কোনো অভাব নেই, সবাই সব নিশে কাজ করবে ব্যাপারটা এমন না আর সেটা সম্ভবও না। আপনার যেই টেকনলজি গুলো নিয়ে ইন্টারেস্ট আছে, সেগুলো নিয়ে এক্সটেন্সিভ কিছু নলেজ আপনি গেইন করতে পারেন। এই নলেজ গুলো আপনার ক্যারিয়ার কিভাবে বুস্ট করবে আপনি বুঝতেও পারবেন না, ভীর থেকে আপনাকে আলাদা করে দেবে।
আপনি ফ্রন্টেন্ড ডেভেলপার, আপনার অ্যানিমেশন ভালো লাগে। আপনি GSAP শিখতে পারেন, Framer Motion শিখতে পারেন। আপনার গ্রাফিক্স নিয়ে ইন্টারেস্ট থাকলে আপনি ক্যানভাস এক্সপ্লোর করতে পারেন, WebGL নিয়ে ঘাঁটাঘাঁটি করতে পারেন। 3D নিয়ে কাজ করতে চাইলে আছে Three.js, Babilon.js আরও অনেক লাইব্রেরী আছে। ডেটা ভিজুলাইজেশন খুবই ডিমান্ডিং একটা নিশ, আপনি D3 শিখতে পারেন, Chart.js, Recharts, Canvas.js এ দক্ষ হতে পারেন। মার্কেটে এগুলোর ডিমান্ড আছে। এছাড়াও আপনি অফলাইন ক্যাপাব্লিটিস এ নিজেকে দক্ষ করে তুলতে পারেন, এটা আপনার নলেজে একটা অন্য মাত্রা যুক্ত করতে পারে।
আপনি ব্যাকেন্ড ডেভেলপার হলে আপনার জন্য নিশের অভাব নেই। বেশিরভাগ নিশই ইন্টিগ্রেশন রিলেটেড। ব্যাকেন্ডের একটা বড় কাজ হচ্ছে থার্ডপার্টি ইন্টিগ্রেশন। আপনি গুগল, ফেসবুক, লিঙ্কডইন, টুইটারের API ইন্টিগ্রেশন নিয়ে এক্সটেন্সিভ নলেজ গেইন করতে পারেন। আপনি WebRTC শিখতে পারেন, লাইভ স্ট্রিমিং নিয়ে এক্সটেন্সিভ নলেজ গেইন করতে পারেন। আপনি OAuth, SSO এর ওপরেও আপনার স্কিল ডেভেলপ করতে পারেন। মার্কেটে এর প্রচুর ডিমান্ড। আপনি ভিন্ন ভিন্ন পেমেন্ট ইন্টিগ্রেশন নিয়ে স্কিল গেইন করতে পারেন, একটা গেটওয়ে না সমস্ত কমন পেমেন্ট গেটওয়ে নিয়ে নলেজ গেইন করে ফেললেন। এটাই আপনার নিশ। অটোমেশন, ডেটা স্ক্র্যাপিং খুবই সুন্দর একটা নিশ।
এগুলো জাস্ট কিছু উদাহরণ মাত্র। বলতে থাকলে হাজার হাজার নিশের লিস্ট করা যাবে। মেইন্সট্রিম টেকনলজির পাশাপাশি আপনি যদি এই রকম নিশ টেকনলজি গুলোতেও আপনার অভিজ্ঞতা বৃদ্ধি করেন তাহলে আপনার জন্য কম্পিটিশন করা সহজ হয়ে যাবে। ডেফিনিটলি, নিশ টেকনলজিতে সব সময় প্রচুর জব পোস্ট হবে না। কিন্তু যখন হবে তখন কম্পিটিশনও থাকবে না। আর ২-৩ টা নিশে আপনি এক্সপার্ট হচ্ছেন মানে তো আর এই না যে আপনার মেইন স্ট্রিম টেকনলজির নলেজ হারিয়ে যাচ্ছে। এই নলেজ গুলো হচ্ছে বোনাস নলেজ যা কিছু কিছু সময় ক্যারিয়ারে অ্যামেজিং বুস্ট দেয়, নিজেকে ভীর থেকে আলাদা করে ফেলে
No comments